আজ ২৮ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দো’লন বাংলাদেশ। সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, এই সময়ে বাংলাদেশে ইসলামের পক্ষে যাঁরাই কাজ করছেন তাঁদেরকে আমরা আন্তরিক বন্ধু হিসেবে মনে করি।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা দাওয়াত পেয়েছি আমাদের নেতৃবৃন্দ প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আমরা প্রোগ্রামের সাফল্য কামনা করি। এর মধ্য দিয়ে ফ্যা’সি’বাদ বিরোধী চেতনা আরো শক্তিশালী হবে। ইসলামবিরোধী কার্যক্রম আরো দুর্বল হবে। ইসলামী দলগুলার মধ্যে ঐক্য শক্তিশালী হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই ইসলামের বিজয়ের পথকে সুগম করবে।

