স্টাফ রিপোর্টার:- শুভ অধিবাস অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল রথযাত্রা পরিক্রমা। শ্রী শ্রী জগন্নাথদেবের কৃপাদৃষ্ঠি লাভ ও মানব জীবনের সমস্ত দুঃখ -কষ্ট, বাধা বিপত্তি দূরীভূত করা এবং হৃদয়ের আনন্দ ও ভক্তি জাগিয়ে তোলার লক্ষ্যে উত্তর পতেঙ্গা কাঠগর জেলেপাড়া পুলিন সরদারের বাড়ি মুসলিমাবাদ(৪০নং ওয়ার্ড), চট্টগ্রাম। রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যােগে ১৩তম বারের মতো উদযাপিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দুই দিন ব্যাপী শ্রীমৎভাগবতগীতাপাঠ,ভক্তিসংগীতাঞ্জলি,মাঙ্গলিক শুভযাত্রায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পরিষদ অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন।অনুষ্ঠান পরিচালনায় সভাপতিত করেন- শ্রী সনজিত চৌধুরী, শ্রী বিশ্বনাথ দাশ, শ্রী নারায়ন দাশ, শ্রী ঋত্বিক দাশ, সুভাষ দাশ নুনু, পার্শ নাথ দাশ, এতে আরো উপস্থিত রয়েছেন প্রায় ২০ জনের এর মত সংক্রিয় সদস্য মন্ডলি এতে আরো উপস্থিত রয়েছেন অনেকেই।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদযাপন পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুকুমার দাস এর স্মরণে আজকের এই পূণ্যময় দিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন। পূর্ণময় অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে আপনারা সকলেই গ্রহণ করে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মঙ্গলময় অনুষ্ঠানমালাকে স্বার্থক ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য পূর্ণ প্রীতিময় আমন্ত্রণ জানিয়েছেন।
