নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি জেলা তথ্য অফিস এর আয়োজনে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় ঝাকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রভাষক তাওহীদ আল ইমরানের সঞ্চালনায় সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও আলোকচিত্র প্রদর্শক হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়ইয়া ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গাজী জসিম উদ্দিন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার, প্রভাষক নীল কমল সানা, মোস্তফা কামাল, অবিনাশ দাড়িয়া, শহিদুল ইসলাম প্রমুখ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
